কালিয়াগঞ্জে বি জে পির পরিবর্তন সভা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ৯ জানুয়ারী: আগামী ২৬ শের বিধান সভা নির্বাচনে এই রাজ্যে যাতে বিজেপি ক্ষমতায় আসতে পারে তার জন্য পরিবর্তন সভার আয়োজন করা হয়েছে। কালিয়াগঞ্জ ব্লকের হাসপাতাল পাড়া মোরে কালিয়াগঞ্জ পৌর সভার কমিশনার তথা বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন আপনারাতো সবই দেখছেন এই রাজ্যে কি হচ্ছে আর না হচ্ছে।কোন বিভাগের কথা বলবো,কি স্বাস্থ্য,কি শিক্ষা,কি চাকরি কোন বিষয়ে বলবো।

গৌরাঙ্গ বাবু বলেন এই রাজ্যে নারীদের সুরক্ষা কোন স্তরে পৌঁছেছে আপনিও জানেন আমরাও জানি।তাই মানুষ চাইছে আগামী বিধান সভা নির্বাচনে রাজ্যের বর্তমান শাসক দলের হাত থেকে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর সহ কালিয়াগঞ্জের মানুষও পরিত্রাণ পেতে চায়।
গৌরাঙ্গ দাস বলেন সব দলকে আপনারা এই রাজ্যের ক্ষমতায় দেখেছেন।আপনাদের কাছে বিজেপি দলের আবেদন একটি বারের জন্য বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আনেন বিজেপি আপনাদের সুশাসন থেকে কোন ভাবেই বঞ্চিত করবেনা।গৌরাঙ্গ বাবু তার বক্তব্যে বলেন রাজ্যের অধিকাংশ মানুষ ২৬ শের বিধানসভা নির্বাচনের ভাবনা ভেবে নিয়েছেন আপনি কেন ভাববেন না?আমরা সবাই মিলেই নুতন সরকার আগামীতে আনবো আর এই জন্যই পরিবর্তন সভা আমাদের বিজেপি দলের পক্ষ থেকে সর্বত্র করছি।




![]()
