কালিয়াগঞ্জে তৃণমূলে বড় ধাক্কা! ৫০টি পরিবার সিপিআই(এম)-এ যোগদান


রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক সমীকরণে দ্রুত বদল ঘটছে বিভিন্ন এলাকায়। এই আবহেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের শিবপুর, মাধবপুর ও কৃষ্ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের ৫০টি পরিবার দল ছেড়ে সিপিআই(এম)-এ যোগদান করেছে বলে দাবি করা হয়েছে।রবিবার আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে ওই পরিবারগুলিকে সিপিআই(এম)-এর পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতা দেবাশীষ পাট্টাদার, দিলীপ দাস, কালিরঞ্জন চৌধুরী, এরিয়া কমিটির সম্পাদক শঙ্কর রায়, গোপাল দাস এবং দেবাশীষ রায়।দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মী-সমর্থকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই কারণেই তাঁরা বিকল্প রাজনৈতিক মঞ্চ হিসেবে সিপিআই(এম)-এ যোগদান করছেন।তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।