কালিয়াগঞ্জে উত্তরবঙ্গ ভিত্তিক ঐতিহ্যবাহী প্রতিবাদ ক্লাবের দীপালি উৎসবের ( ক )বিভাগে সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আয়ুসী

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৬ ডিসেম্বর:উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রতিবাদ ক্লাবের ঐতিহ্যবাহী ৫২তম বার্ষিক দীপাবলী উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতার(ক)বিভাগে সঙ্গীত প্রতিযোগিতায় এবারের চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো আয়ুশী।

 

আয়ুষী রবীন্দ্র সঙ্গীতে যেমন প্রথম হয়েছে তেমনি নজরুল গীতিতেও প্রথম শুধু হয়নি সে শ্যামা সঙ্গীতে দ্বিতীয় এবং কত্থক নৃত্যেও তৃতীয় স্থান দখল করে তবেই এই অসাধারন সাফল্য পেয়েছে।জানা যায় গত ১৫ই ডিসেম্বর থেকে এই দীপাবলী উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা হয়ে শেষ হয় গত ২২শে ডিসেম্বর। গত ২৩ শে ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়ুষি চক্রবর্তীর হাতে( ক )বিভাগের সঙ্গীত প্রতিযোগিতার চ্যাম্পিয়নের ট্রফিটি তুলে দেন প্রতিবাদ ক্লাবের ৫২ তম বর্ষের দীপাবলী উৎসবের উৎসব কমিটির সভাপতি সঞ্জয় ভট্টাচার্য(বব)।