কলকাতায় উন্মোচিত নতুন বাংলা মিউজিক অ্যালবাম “শূন্যতা”
কলকাতা: নতুন বাংলা গানের অ্যালবাম “শূন্যতা (Shunyota)”–র আনুষ্ঠানিক উন্মোচন হল কলকাতার হাতিয়ারা, বাগুইহাটির Gaan Bahon Studio–তে এক প্রেস ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা, সংগীতশিল্পী ও আমন্ত্রিত অতিথিরা।এই অনুষ্ঠানেই প্রথমবারের মতো অ্যালবামটি প্রকাশ্যে আসে। পরে ৭ মার্চ ২০২৬ বিকেল ৫টায় Gaan Bahon Music Records–এর ব্যানারে অ্যালবামটি বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়।অ্যালবাম “শূন্যতা” গড়ে উঠেছে তিন শিল্পীর সৃজনশীল সহযোগিতায়—সুরকার ও কণ্ঠশিল্পী রাহুল মজুমদার ,গীতিকার অরুনাংশু ব্যানার্জি ,গিটারবাদক ও অ্যারেঞ্জার রুদ্রনীল চৌধুরীকলকাতার সমকালীন সংগীতচর্চার পরিমণ্ডল থেকে উঠে আসা এই তিন শিল্পীর সম্মিলিত প্রচেষ্টায় অ্যালবামটি এক স্বতন্ত্র সংগীতযাত্রার রূপ পেয়েছে।
প্রেস ইন্টারঅ্যাকশনে শিল্পীরা অ্যালবাম তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জানান কীভাবে ধাপে ধাপে সুর, কথা ও সংগীতায়োজন মিলিয়ে একটি পূর্ণাঙ্গ সংগীতরূপ তৈরি হয়েছে।অ্যালবামের সৃজনপ্রক্রিয়ায় প্রথমে সুরকার রাহুল মজুমদার গানগুলির সুর ও সুরকাঠামো নির্মাণ করেন। সেই সুরের আবেগ ও ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে গীতিকার অরুনাংশু ব্যানার্জি রচনা করেন গানগুলির কথা। পরবর্তীতে গিটারবাদক রুদ্রনীল চৌধুরী তাঁর গিটার ও সংগীতায়োজনের মাধ্যমে গানগুলিতে যোগ করেন স্বতন্ত্র বাদ্যযন্ত্রের আবহ ও সংগীত বিন্যাস, যা পুরো অ্যালবামের সাউন্ডস্কেপকে একটি আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।শিল্পীদের মতে, “শূন্যতা” কেবল একটি অ্যালবাম নয়, বরং সমকালীন বাংলা সংগীতের নতুন ভাবনা ও অনুভূতির এক সৃজনশীল প্রকাশ। আধুনিক সাউন্ড, সংবেদনশীল কথা ও সংগীতায়োজনের মাধ্যমে এই অ্যালবাম নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে বলেই আশাবাদী শিল্পীরা।

