এই মুহূর্তে ভারতে নির্বাচন হলে আবার আসবে মোদী

হঠাৎ ইন্ডিয়া টুডে ও সি ভোটারের এক যৌথ সমীক্ষা প্রকাশ পায়। তারা জানাচ্ছে, এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে ক্লিয়ার সুইপ করবে মোদীর বিজেপি। অনেকটাই পিছিয়ে থাকবে ইন্ডিয়া জোট। এই ফল নিশ্চই রাহুল গান্ধীর কপালে ভাঁজ ফেলবে।

সমীক্ষা জানাচ্ছে,৩২৬ টি আসন তাদের দখলে থাকবে। সেখানে ইন্ডিয়া জোটের দখলে আসতে পারে ১৮৫ আসন। অন্যরা পেতে পারে ৩২ আসন। জানা গিয়েছে সমীক্ষায়। ভোট শতাংশের হিসাবে, এনডিএ ৪৫ শতাংশ, ইন্ডিয়া ব্লক ৩৯ শতাংশ এবং অন্যরা ১৬ শতাংশ আসন জিততে পারে। সমীক্ষা অনুযায়ী, বিজেপি একাই পেতে পারে ২৬১টি আসন। কংগ্রেস ১০৬ এবং দলগুলি ১৭৬টি করে আসন পেতে পারে বলে মনে করছেন আম আদমি। এই সমীক্ষায় চলতি বছরের ১ জুলাই ২৫ অগাস্ট পর্যন্ত সব রাজ্য এবং লোকসভা কেন্দ্র জুড়ে বিভিন্ন বয়স, জাতি, ধর্ম এবং লিঙ্গের ২৫,১৮৪ জন প্রাপ্তবয়স্কের মতামত সংগ্রহ করা হয়েছিল। মোট ১,১৬,৬৪৪ জনের মতামতের সারসংক্ষেপ করে বিভিন্ন বিষয়ে জনগণের মনোভাব বোঝার চেষ্টা করা হয়েছে। সমীক্ষার তথ্যে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত ত্রুটির সম্ভাবনা রয়েছে।

রাজ্যের হিসাবে, উত্তর প্রদেশে ইন্ডিয়া ব্লক ৪০ শতাংশ ভোট পাবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে এনডিএ-র ৪২ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আসন সংখ্যার হিসাবে, ইন্ডিয়া ব্লক ৪১টি আসন এবং এনডিএ ৩৮টি আসন জিতবে বলে অনুমান করা হচ্ছে।মহারাষ্ট্রে এনডিএ ৪৯ শতাংশ ভোট পাবে, সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ইন্ডিয়া ব্লক ৪৩ শতাংশ ভোট পেতে পারে। সব মিলিয়েএনডিএ ৩১টি এবং ইন্ডিয়া ব্লক ১৭টি আসন জিততে পারে। পশ্চিমবঙ্গের পরিস্থিতি এনডিএ-র অনুকূলে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৪৬ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা এনডিএ-র। সেখানে ইন্ডিয়া ব্লকের মাত্র ১১ শতাংশ ভোট প্রাপ্তির সম্ভাবনা। আসন সংখ্যার হিসাবে, এনডিএ ৩৫টি এবং ইন্ডিয়া ব্লক ৭টি আসন জিততে পারে।