উন্নয়নের জোয়ারে শামিল বৈরগাছি—সিপিএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিল প্রায় ১০০ পরিবার

প্রদীপ সিনহা রিপোর্ট :- আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের রসাখোয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈরগাছি কলিমুদ্দিন মোড়ে এক বিশেষ যোগদান সভার আয়োজন করা হয়। এই সভাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। উন্নয়নের ধারায় নিজেদের সামিল করতে সিপিএম ও কংগ্রেস ছেড়ে প্রায় ১০০টি পরিবার আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এই যোগদান সভায় উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তিনি তাঁদের তৃণমূল পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানান।সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গৌতম পাল বলেন,“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ চলছে, সাধারণ মানুষ আজ তার সুফল পাচ্ছেন। সেই কারণেই মানুষ উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন।”নবাগত এক সদস্যের বক্তব্যে উঠে আসে,“দীর্ঘদিন ধরে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা মানুষের কথা ভাবে এবং কাজ করে। সেই বিশ্বাস থেকেই আজ আমরা এই দলে যোগ দিলাম।”এই যোগদানের ফলে এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। সভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি তাদের আস্থা গোটা কর্মসূচিকে এক অনন্য মাত্রা দিয়েছে।