উত্তর দিনাজপুর জেলার সমস্ত কলেজগুলিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার তৎপরতা শুরু

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২১ আগস্ট:উত্তর দিনাজপুর জেলার কলেজগুলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিক্ষিপ্ত ভাবে না রেখে জেলার সমস্ত কলেজগুলোকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেল।

জানা যায় রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়,শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: অর্ণব সেন একটি বৈঠকে একপ্রস্থ আলোচনা করেছেন।আলোচনায় উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত কলেজগুলি বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে আছে সেই কলেজগুলিকে যাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা যায় সে ব্যাপারে গুরুত্বপুর্ন আলোচনা হবার সাথে সাথে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয়। জানা যায় রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ, ইটাহার মেঘনাদ সাহা কলেজ, কালিয়াগঞ্জ কলেজ, ডালখোলা কলেজ এবং ইসলামপুর চোপড়া কলেজ গুলিকে এক ছাতার তলে আনার ব্যাপারে খুব শীঘ্রই নির্দেশিকা জারি করতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রের খবরে জানা যায়। জানা যায় বর্তমানে ইসলামপুর ও চোপড়া এই দুটি কলেজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড:অর্ণব সেন জানান উত্তর দিনাজপুর জেলার কলেজ গুলি আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে আসতে চলেছে।খবর নিয়ে জানা যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে দশ তালা বিল্ডিংটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেই বিল্ডিংয়ের জন্য কুড়ি কোটি টাকা মঞ্জুর হতে চলেছে।উচ্চ শিক্ষামন্ত্রী টেন্ডার প্রক্রিয়া শুরু করতে বলেছেন বলে জানা যায়। জানা যায় আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দশ তালা বিল্ডিংয়ের কম পক্ষে চার তলায় আসবাব পত্র ও ইন্টারনেটের কাজ শেষ হয়ে গেলেই সেগুলি ব্যবহার করা হবে বলে জানা যায়।