উত্তর দিনাজপুর জেলায় শুরু পৌর নির্বাচনের কাউন্টডাউন_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২০ জুলাই:রাজ্যে বিধান সভা নির্বাচন তথা রাজ্যে তৃণমূল সরকারের পরাজয়ের পর নুতন সরকার ২০২৭ সালের গোড়ায় রাজ্যের পৌর নির্বাচন করতে পারে বলে রাজনৈতিক মাহলে তার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। জানা যায় উত্তর দিনাজপুর জেলায় ৪ পৌর সভায় নির্ধারিত সময়ে পৌর বোর্ড হবেই একথা অবশ্য জোর দিয়ে বলা।যাবেনা।

কারণ ২০২২ সালে রায়গঞ্জ পৌর সভার পৌর বোর্ডের মেয়াদ শেষ।হলেও ২০২৬ সালেও সেই পৌর সভার নির্বাচন এখনো হয়নি। তবে আশার কথা ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভোট হয়ে রাজ্যের ১০৮ টি পৌর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২০২৭ সালের গোড়ায়। মেয়াদ শেষ হয়ে যাওয়া এই ১০৮ টি পৌর সভার তালিকায় আছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, ডালখোলা এবং ইসলামপুর পৌর সভা। রাজনৈতিক মহলের কাউন্ট ডাউনে জানা যায় এই তিন পৌর সভার নির্বাচন হতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে।
আট মাস বাদে ভোট হবে ধরে নিয়ে উত্তর দিনাজপুর জেলার চার পৌর সভা যথাক্রমে কালিয়াগঞ্জ,রায়গঞ্জ ডাল খোলা এবং ইসলামপুর চলতি ভোটের ফলাফলের দিকে তাকিয়ে ডান বাম সব পক্ষই ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু করে দিয়েছে বলে জানা যায়। তবে রাজনৈতিক মহলের খবর আসছে পৌর নির্বাচনে তৃণমূলের হয়ে পৌর নির্বাচনে দাঁড়ানো খুব একটা সহজ হবে বলে মনে করছে না।কারণ তৃণমূলের ছোট নেতা থেকে বড় নেতাকে দেখলেই সেই “চোর চোর” শব্দটা সবার কানে লেগেই আছে।
