ই পি এফ ৯৫ আধাসরকারি ও বেসরকারি পেনশানার্স তাদের পেনশন নিয়ে বাজেটে কোন অর্থ মঞ্জুর না হওয়ায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশে ব্যাপক আন্দোলনের পথে
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৭ ফেব্রুয়ারী:পশ্চিম বঙ্গ সহ সারা ভারত বর্ষের ৭৮ লক্ষ বেসরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ই পি এফ _৯৫ পেনশনার্সদের পেনশন বৃদ্ধির জন্য এবারের বাজেটে কোন অর্থ মঞ্জুর মোদি সরকার না করার প্রতিবাদে ব্যাপক আন্দোলনের পথে যাচ্ছে কমান্ডার অশোক রাউতের নেতৃত্বে মার্চ মাসে ন্যাশনাল আজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত জানালেন।পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন কেন্দ্রীয় সরকার ভারতের ৭৮ লক্ষ অবসরপ্রাপ্ত পেনশ নার্সদের পেনশন প্রতি মাসে ৭৫০০ টাকার সাথে মহার্ঘ ভাতা এবং স্বামী স্ত্রীর চিকিৎসা সুবিধার দাবিতে বিগত দশ বছর ধরে আন্দোলন করে আসছে।কেন্দ্রীয় সরকার ১৯৯৫ সাল থেকে ৭৮ লক্ষ অবসরপ্রাপ্ত বেসরকারি পেনশনার্সদের এখনো দাসত্ব প্রথার মাধ্যমে মাত্র এক হাজার টাকা দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন ই পি এফ _৯৫ পেনশনারদের চাকরি জীবনে তারা প্রত্যেকেই তাদের বেতন থেকে চাকুরী জীবনের কেও ৩০ বছর কেউবা ৩৩ বছর চাকরির প্রথম অবস্থায় ৪০০ মাঝে ৫৫০ এবং শেষ জীবনে ১২৫০ টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়েছে।অথচ চাকুরীর অবসরের পর হাস্যকর ভাবে তাদের মাসিক পেনশন দেওয়া হয় একহাজার টাকা থেকে দেড় হাজার টাকা?২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই ই পি এফ _৯৫ পেনশন চালু করা হয়। ই পি এফ পেনশন চালু হবার পরে পেনশন বৃদ্ধির জন্য কোশিয়ারি কমিটি ন্যূনতম পেনশন ৩ হাজার করার প্রস্তাব দিলেও কেন্দ্রীয় সরকার সে ব্যাপারে কোন কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার।

তপন দত্ত বলেন গত ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে ই পি এফ -৯৫ পেনশনার্সদের জন্য অর্থ বরাদ্দের কথা দিয়েও কেন্দ্রীয় সরকার ৭৮ লক্ষ অবসরপ্রাপ্ত বয়স্কদের ধোঁকা দেওয়ার আগামী মার্চ মাসের ৯,১০ও ১১মার্চ দিল্লির যন্তর মন্তর এলাকায় তিনদিন ধরে সারা ভারতবর্ষ থেকে কয়েক লক্ষ পেনশ নার্সরা উপস্থিত থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হবে।পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন আমাদের প্রধান মন্ত্রী সবসময় বলে থাকেন “সব কা সাথ সব কা বিকাশ এবং সব কা বিশ্বাস”।ভারতের মত দেশে কর্মচারী অবসর গ্রহণের পর মাত্র এক হাজার টাকা যদি ৭৮ লক্ষ্য অবসরপ্রাপ্ত পেনশন হোল্ডারদের সরকার থেকে দেওয়া হয়ে থাকে তাহলে এই ঘটনার চেয়ে লজ্জাজনক ঘটনা আর কি হতে পারে?

২০১৩ সালে তৎকালীন বিজেপি দলের মুখপাত্র প্রকাশ জাভেরকার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন কেন্দ্রে যদি বিজেপি সরকার কোন সময় আসে তাহলে সরকার দায়িত্ব নেবার ৯০ দিনের মধ্যে ই পি এফ _৯৫ পেনশন হোল্ডারদের পেনশনের সমস্যার সমাধান দেওয়া হবে বলে বর গলায় ঘোষণা করেছিলেন।এখন তাকে আর সামনে দেখতে পাওয়া যায়না।তিনি ভোট নেবার জন্য ৭৮ লক্ষ্য মানুষকে যে মিথ্যা প্রলোভন দেখিয়েছিলেন তা এখন নিশ্চিত করেই বলা যায়।তপন দত্ত বলেন পেনশন কোন দয়ার ব্যাপার নয় এটা কর্মচারীদের অধিকার।সুতরাং আমরা যারা অবসরপ্রাপ্ত ই পিএফ _৯৫. পেনশন হোল্ডার তারা তাদের অধিকার কি করে ছিনিয়ে নিতে হয় সেটা ভালভাবেই জানে।সুতরাং আমাদের ন্যায্য দাবি আদায় করতে যতদূর যেতে হয় তত দুর আমরা যাবো বলে তিনি জানান।তাই পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত সবার কাছে বার্তা দেন জোট বাঁধো তৈরি হও দিল্লির যন্ত্রের মন্তরে যাবার জন্য।নিজের অধিকারকে ছিনিয়ে আনবার জন্য।
