১৫ হাজার টাকা বেতন সহ স্থায়ী করনের দাবিতে আশা কর্মীদের লাগাতার আন্দোলন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৭ ডিসেম্বর,১৫ হাজার টাকা বেতন,স্থায়ীকরণ,পদোন্নতি সহ একগুচ্ছ দাবি নিয়ে কর্ম বিরতি আন্দোলনে সামিল হয়েছে কালিয়াগঞ্জ ব্লকের আশা কর্মীরা।পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানারে সামিল কালিয়াগঞ্জ শহর ও গ্রামের আশা কর্মীরা।পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেত্রী নন্দিতা সরকার এবং সুনন্দা রায় জানান আমরা আশা কর্মীরা রাত দিন স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত থেকেও এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে

যেখানে এক একজন সরকারি কর্মীরা মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার উপর পেয়ে থাকে।সেখানে আমাদের মাত্র ৫২৫০ টাকা দিয়ে শ্রম আইন কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে।এসব আর কতদিন এভাবে চলবে?সেই কারণেই আমরা আশা কর্মীরা ৮ দফা দাবিকে সামনে রেখে আমাদের দাবি শ্রম আইনকে সন্মান দিয়ে আমাদের আশা কর্মীদের অবিলম্বে মাসিক ১৫ হাজার টাকা ভাতা দেবার ব্যাবস্থা করা হোক,আমাদের জন্য সরকারি ঘোষিত সমস্ত ছুটি প্রদান করা হোক।এছাড়াও কর্মরত কোন আশা কর্মীরা মৃত্যু হলে তার পরিবারকে পাঁচ লক্ষ্য টাকা এককালীন দেবার ব্যাবস্থা করা হোক।আশা কর্মী সুনন্দা রায় বলেন আমাদের আন্দোলন চলবে।আমরা শুধু উত্তর দিনাজপুর জেলায় আন্দোলনে নেমেছি তা কিন্তু নয়।আমরা রাজ্যের প্রতিটি জেলায় একসাথে আশা কর্মীরা নিজেদের জীবন জীবিকার স্বার্থে পথে নেমেছি।