হোলির দিনও মধ্য কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
হোলির দিনেও ভোটমুখী পশ্চিমবঙ্গে জোরকদমে টহল শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবার সকাল থেকে তালতলা থানা এলাকায় পুলিশকে সঙ্গে নিয়ে রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। পাশপাশি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গেও। এলাকা চিনিয়ে দিতে সঙ্গে রয়েছে তালতলা থানার পুলিশ আধিকারিকরা।প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশ হয়নি।

যেকোনও দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। পয়লা মার্চ অর্থাৎ রবিবার প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় এসেছে। শুরু হয়েছে রুট মার্চও। ১০ মার্চের আগেই দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। দ্বিতীয় পর্যায়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে বলে জানা গিয়েছে। এই ধাপে রাজ্যের কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন।রানী রাসমণি হাই স্কুল তালতলা থানা সংলগ্ন এটি একটি বুথ এখানেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ হচ্ছেআলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেও রুট মার্চ হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের

