হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে তিন দিন ব্যাপী মহা মিলন উৎসবের সূচনা বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর ২৭ ডিসেম্বর:শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘের পরিচালনায় বাৎসরিক মহামিলন উৎসবের সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে।

বর্ণাঢ্য শোভা যাত্রাটি শুরু হয় ধনকোল হরিহরপুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘের মন্দির থেকে।বর্ণাঢ্য শোভা যাত্রাটি সমগ্র কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করার পর শেষ হয় হরিহরপুর মহা মন্দির প্রাঙ্গনে।মহিলারা শোভাযাত্রা শেষে শ্রীমতি নদী থেকে অভিষেক বারি এনে মন্দিরে রাখে।অনুষ্ঠানে এর পর শুরু হয় মহা পূজা অশান্তি যজ্ঞ। পরবর্তীতে শুরু হয় রাধা কৃষ্ণ নৃত্য নাট্য।পরিচালনায় লাবণ্যময়ী দেবদাসী।হরিহর পুর লোকনাথ সেবাশ্রম এর প্রাণপুরুষ স্বপন সরকার বলেন তাদের এই তিন দিনের মহা মিলন উৎসবে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে থাকবে যেমন খুশি তেমন আকো,মোরগ লড়াই,বসে অকো প্রতিযোগিতা, বাস্কেট বল প্রতিযোগিতা,মহিলাদের জন্য শঙ্খ ধ্বনি প্রতিযোগিতাআগামী পরশু হরিহরপুর লোক নাথ সেবাশ্রম সংঘের মহা প্রসাদ বিতরণ হবে বলে জানানকালিয়াগঞ্জ ধনকোল হরিহর পুর লোকনাথ সেবাশ্রমে মহা মিলন উৎসবকে কেন্দ্র করে হরিহরপুরে লোকনাথ সেবাশ্রমে উৎসবের মেজাজ দেখা যায়।



![]()
