সংগঠনের নাম অপব্যবহারের অভিযোগে দুই পদাধিকারী বহিষ্কার, নতুন জেলা চেয়ারম্যান নিযুক্ত
উত্তর দিনাজপুর: অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সংগঠনের নাম অপব্যবহারের অভিযোগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করা হয়।

সংগঠনের তরফে জানানো হয়, সংগঠনকে অবগত না করেই কিছু ক্ষেত্রে সংগঠনের নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এই অভিযোগের ভিত্তিতে সংগঠনের চেয়ারম্যান আলম আলী এবং সংগঠনের অবজারভার মৌলানা সাইদুর রহমান-কে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান পদেও পরিবর্তনের কথা ঘোষণা করা হয়।
জানানো হয়, আলম আলীর পরিবর্তে ইটাহারের বাসিন্দা এম. ডি. আনার শেখ-কে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের নতুন জেলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আসিরউদ্দীন, জেলা সম্পাদক মহিরউদ্দীন আহম্মেদ, জেলা কমিটির সদস্য মৌলানা তৈমুর রহমান, সেরাজুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।সংগঠনের জেলা সভাপতি মৌলানা মোহাম্মদ আসিরউদ্দীন জানান, সংগঠনের শৃঙ্খলা ও নিয়ম বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগতভাবে কোনো কার্যকলাপ না করতে পারেন, সে বিষয়ে সংগঠন ভবিষ্যতেও কঠোর নজর রাখবে।

