রায়গজে অনুভব পরিবার সাহিত্য পত্রিকার১৬৪ তম মাসিক অধিবেশনে ” চরভূমি” পত্রিকা প্রকাশ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৩ আগস্ট: রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মোহনবাটি উচ্চ বিদ্যালয় অনুভব পরিবার সাহিত্য পত্রিকার ১৬৪ তম মাসিক সভায় দিলীপ দত্তের”চর ভূমি”পত্রিকার ষষ্ঠ সংখ্যা প্রসঙ্গ উত্তরবঙ্গ সংখ্যা এবং কবি অরুণেশ্বর দাসের “ত্রিকাল” পত্রিকার প্রকাশ হয়।

পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে শিলিগুড়ি,শিবমন্দির,খরিবাড়ি,ইসলামপুর এবং রায়গঞ্জের ৩৬ জন কবি,সাহিত্যিক, এবং প্রবন্ধকার উপস্থিত হন।অনুষ্ঠানেবুপস্থিত কবি,সাহিত্যিক তাদের কবিতা ও গল্প পাঠ করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। রায়গঞ্জের বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক তথা সাহিত্যিক ডক্টর বৃন্দাবন ঘোষ দিলীপ দত্তের প্রকাশিত চরভূমি পত্রিকার প্রসঙ্গ উত্তরবঙ্গ সংখ্যা সম্পর্কে বলেন এই সংখ্যাটি প্রত্যেকের কাছেই অত্যন্ত সময়োপযোগী বলেই মনে হবে।কারণ চরভূমি পত্রিকার সংখ্যাটি তথ্য মূলক এবং গবেষণার উপযোগী।