মাননীয়া মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়, রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (আনন্দধারা) উদ্যোগে কালিয়াগঞ্জে শুরু হল ১০ দিন ব্যাপী সৃষ্টিশ্রী হস্তশিল্প মেলা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৬ ডিসেম্বর:রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (আনন্দধারা) উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা গ্রামীণ উন্নয়ন শাখা এবং উত্তর দিনাজপুর জেলার প্রশাসনের পরিচালনায় ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের সহযোগিতায় কালিয়াগঞ্জ রানিং বুলেট ক্লাব ময়দানে শুক্রবার থেকে শুরু হল উত্তর দিনাজপুর জেলা সৃষ্টিশ্রী মেলা।শুক্রবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন ফিতা কেটে উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল এবং উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।উপস্থিত ছিলেন ডি আর ডি সি ইন্দ্র কুমার নস্কর,রায়গঞ্জের পুলিশ সুপার এস কুলদীপ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিদ্যুৎ বরণ।বিশ্বাস, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন সহ কালিয়াগঞ্জ তথা জেলার বিশিষ্ট ব্যক্তিরা।

 

উত্তর দিনাজপুর জেলার এই সৃষ্টিশ্রী মেলায় ৭৮ টি শৌখিন হস্ত শিল্পের স্টল উত্তর দিনাজপুর জেলার ৯টি ব্লক থেকে মহিলারা তাদের হাতের তৈরি দ্রব্যের সম্ভার নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় সুস্থ সংস্কৃতির লক্ষ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন পিছিয়ে পরা মহিলারা যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য মহিলাদের স্বনির্ভর হবার জন্য স্বল্প সুদে ঋণ দেবার ব্যাবস্থা করা হয়েছে যাতে এই জেলার মহিলারা তাদের হাতের তৈরি আকর্ষনীয় দ্রব্য তৈরি করে জেলার বিভিন্ন বাজারে সেগুলি বিক্রি করতে পারে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সবাধিপতি পম্পা পাল বলেন মহিলাদেরা আর্থিক সুরক্ষা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য সৃষ্টি শ্রী মেলার মাধ্যমে লক্ষ লক্ষ পিছিয়ে পরা মহিলাদের আর্থিক উপার্জনের ব্যবস্থা করেন। আমরা চাই আমাদের জেলার মহিলারা আর্থিক ভাবে সুরক্ষিত হোক।তাদের আর্থিক সুরক্ষার জন্য উত্তর দিনাজপুর জেলা পরিষদ সহ উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট মাঠে জেলা সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী ৪ঠা জানুয়ারি ২০২৬ পর্যন্ত।মেলা প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হবে চলবে রাত ৯ টা পর্যন্ত।প্রকাশ,এই সৃষ্টিশ্রী জেলা মেলাকে কেন্দ্র করে একটি বিশাল মিছিল কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শহর পরিক্রমা করে কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া রানিং বুলেট মাঠে মূল অনুষ্ঠানের মাঠে এসে শেষ হয়।