মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন সাংসদ কার্তিক চন্দ্র পাল
“জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হোক আগামী প্রজন্ম” — বার্তা রায়গঞ্জের সাংসদের
📍 রায়গঞ্জ: এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রায়গঞ্জের সাংসদ Kartick Chandra Pal।মাধ্যমিকের ফল প্রকাশের পর এক শুভেচ্ছা বার্তায় সাংসদ বলেন,“মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। জীবনের সব পরীক্ষায় তোমরা সফল ভাবে উত্তীর্ণ হও, এই কামনা করি।”তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক লক্ষ্য নিয়েই জীবনে এগিয়ে যেতে হবে। শুধু পরীক্ষার ফল নয়, ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।সাংসদের এই শুভেচ্ছা বার্তা ঘিরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে।
