ভোটে গেরুয়া ঝড়! ৯টির মধ্যে ৪টি আসনে বিজেপির জয়, — উল্লাসে মাতল Kaliaganj

তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই স্পষ্ট হয়ে গেল রাজনৈতিক চিত্র—সারা রাজ্যের মতো এই জেলাতেও আছড়ে পড়েছে গেরুয়া ঝড়। মোট ৯টি বিধানসভা আসনের মধ্যে ৪টি দখল করেছে বিজেপি এবং ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়ে জেলার শীর্ষে রয়েছেন গোয়ালপুকুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী Golam Rabbani।

 

তিনি বিজেপি প্রার্থীকে বিপুল ৮৩,৭৯০ ভোটে পরাজিত করে নজির গড়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক Utpal Maharaj, যিনি ৭৬,৪২৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বিধানসভা ভিত্তিক ফলাফল এক নজরে

📍 Kaliaganj

বিজেপি প্রার্থী Utpal Maharaj পেয়েছেন ১,৫৮,৩৪৯ ভোট।
তৃণমূলের Nitai Baisya পেয়েছেন ৮১,৯২৪ ভোট।
👉 জয়ী: বিজেপি (ব্যবধান ৭৬,৪২৫ ভোট)

📍 Hemtabad

বিজেপির Haripada Barman – ১,১৫,৫২৯ ভোট
তৃণমূলের Satyajit Barman – ১,০৩,১৬৮ ভোট
👉 জয়ী: বিজেপি (ব্যবধান ১২,৩৬১ ভোট)

 

📍 Raiganj

বিজেপির Kaushik Chowdhury – ১,০৫,৫৬১ ভোট
তৃণমূলের Krishna Kalyani – ৪৬,৯২০ ভোট
👉 জয়ী: বিজেপি (ব্যবধান ৫৮,৬৪১ ভোট)

📍 Karandighi

বিজেপির Biraj Biswas – ৯৬,২৬০ ভোট
তৃণমূলের Gautam Pal – ৭৬,৩৯১ ভোট
👉 জয়ী: বিজেপি (ব্যবধান ১৯,৮৬৯ ভোট)

📍 Itahar

তৃণমূলের Mosharaf Hossain – ৯৮,১৭২ ভোট
বিজেপির Sabita Barman – ৭০,২৯৪ ভোট
👉 জয়ী: তৃণমূল (ব্যবধান ২৭,৮৭৮ ভোট)

📍 Chakulia

তৃণমূলের Minhajul Afrin Azad – ৯০,২৭৭ ভোট
বিজেপির Manoj Kumar Jain – ৬২,২৬৬ ভোট
👉 জয়ী: তৃণমূল (ব্যবধান ২৮,০১১ ভোট)

📍 Goalpokhar

তৃণমূলের Golam Rabbani – ১,২২,১০৫ ভোট
বিজেপির Surajit Biswas – ৩৮,৩১৫ ভোট
👉 জয়ী: তৃণমূল (ব্যবধান ৮৩,৭৯০ ভোট — জেলার সর্বোচ্চ)

📍 Islampur

তৃণমূলের Kanaiyalal Agarwal – ১,০৮,১১৭ ভোট
বিজেপির Chitrajit Roy – ৬৮,০৫৪ ভোট
👉 জয়ী: তৃণমূল (ব্যবধান ৪০,০৬৩ ভোট)

📍 Chopra

তৃণমূলের Hamidur Rahman – ১,২০,৯৮৬ ভোট
বিজেপির Shankar Adhikari – ৫১,৮৬২ ভোট
👉 জয়ী: তৃণমূল (ব্যবধান ৬৯,১২৪ ভোট)

 

🔶 রাজনৈতিক সমীকরণ

এই নির্বাচনে বিজেপি দখল করেছে — কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ ও করণদিঘী।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে — চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া ও ইটাহার।

গতবারের তুলনায় বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে ৪ হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত জেলা বিজেপি শিবির।

🎉 কালিয়াগঞ্জে জয়ের উল্লাস

Utpal Maharaj-এর জয়ের ঘোষণা হতেই Kaliaganj জুড়ে শুরু হয় উৎসবের আবহ।
ব্যান্ডপার্টির তালে তালে নাচ, গেরুয়া আবিরে রাঙানো, একে অপরকে মিষ্টি খাওয়ানো—সব মিলিয়ে উৎসবের রূপ নেয় গোটা এলাকা। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে ভরে ওঠে রাস্তা, তৈরি হয় একেবারে বিজয় মিছিলের পরিবেশ।