বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালিয়াগঞ্জে কংগ্রেসের সাংগঠনিক বৈঠক, ভোট প্রস্তুতিতে জোর
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ১১ মার্চ:আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল কংগ্রেস। নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বুধবার কালিয়াগঞ্জ শহরের তালতলায় কংগ্রেসের দলীয় কার্যালয় ‘রাজীব ভবন’-এ অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।এই বৈঠকটি অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি Sujit Dutta এবং কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি Tulsi Jaiswal–এর নেতৃত্বে।

বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা Sujay Dev Sharma, যুব নেতা Giridhari Pramanik সহ কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চল সভাপতিরা।বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথ স্তরে কর্মী সক্রিয় করা এবং ভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের উদ্দেশে সংগঠনকে মজবুত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।সূত্রের খবর, এসআইআর পর্ব শেষ হওয়ার পর কালিয়াগঞ্জে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে মোট ২১ হাজার ২০৭ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক মহলের ধারণা, আগামী ১৫ মার্চের পর যেকোনো দিন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে এবং এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।এই সম্ভাবনাকে মাথায় রেখেই কংগ্রেস নেতৃত্ব এদিনের বৈঠকে ভোট কৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বুথভিত্তিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করে। কংগ্রেস নেতৃত্বের দাবি, সংগঠনকে আরও শক্তিশালী করে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে ভালো ফল করার লক্ষ্যেই এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দল।সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কালিয়াগঞ্জে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে, আর সেই আবহেই সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নেমেছে কংগ্রেস নেতৃত্ব।

