বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সাংগঠনিক বৈঠক শুরু করে দিলেন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৩ সেপ্টেম্বর ২৬ সের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তর দিনাজপুর জেলার নব নিযুক্ত কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার কালিয়াগঞ্জ পৌর শহরের বুথ ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে সাংগঠনিক বৈঠক শুরু করলো।

 

নব নিযুক্ত সভাপতি সুজিত সরকারের ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা,উপ পৌর পিতা ঈশ্বর রজক, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিং,মহিলা তৃণমূল শহর সভানেত্রী শম্পা কুন্ডু, আই এন টিটি ইউ সির শহর সভাপতি অমিত দেবগুপ্ত,পিনাকী বর্মন,শচীন সিংহ রায়,উৎপল সেন, কমল ঘোষ,বসন্ত রায়,সুদীপ ভট্টাচার্য সহ বিভিন্ন পৌর কাউন্সিলরগন এবং ছাত্র যুবরা। এই বৈঠকে স্থির হয় ২৬সের বিধান সভা নির্বাচনে কা লিয়াগঞ্জের প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ভোট যেন সবসময় বিরোধী প্রার্থীর চেয়ে বেশি থাকে।