বিদেশী পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহারের আহবান জানালেন রায়গঞ্জের সাংসদ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৯ সেপ্টেম্বর:বিদেশী পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহারের ডাক দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।শুক্রবার কালিয়াগঞ্জ প্রণবানন্দ বিদ্যাপীঠের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রায়গঞ্জের সংসদ কার্তিক চন্দ্র পাল এই বক্তব্য রাখেন।প্রণবানন্দ বিদ্যাপীঠের কর্ণধার স্বামী জ্যোতির্ম যানন্দ মহারাজ বলেন আজ এই বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান বিদ্যালয়ের অভিভাবকদের অংশগ্রহণ বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট বড় পাওনা।

এই বিদ্যালয় হাটি হাটি পা পা করে ৪৫ বছর পার করতে চলেছে। আর কয়েকটা বছর পরেই ৫০ বছর অতিক্রম করবে কালিয়াগঞ্জ শহরের মানুষের আশীর্বাদ নিয়ে।আগামীতে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হবে এটাই আমাদের একমাত্র কাম্য।

বক্তব্য রাখেন ভারত সেবাশ্রমের অপর কর্ণধার তথা অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক জয়দেব সাহা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেঙানি।বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা মহিষাসুর মর্দিনী নৃত্য পূজার আগে উপস্থিত দর্শকদের দারুন ভাবে সমৃদ্ধ করে।




