প্রতীতির সাহিত্য আসরে শ্রীমতী নদীর হারানো ঐতিহ্যের সন্ধান, লোককাহিনী-পুরাণ-মিথে সমৃদ্ধ প্রাণবন্ত আলোচনা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, ২৪ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ধনকোল এলাকায় বিশিষ্ট নদী গবেষক Bhanu Pratap Sharma-র বাসভবনে অনুষ্ঠিত হল ভ্রাম্যমাণ সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি সংস্থা ‘প্রতীতি’-র ৪৯তম বর্ষের প্রথম সাহিত্য অধিবেশন।

এদিনের মূল আলোচ্য বিষয় ছিল— “বিলুপ্তপ্রায় শ্রীমতী নদীর লোককাহিনী, কিংবদন্তি ও মিথ”।অনুষ্ঠানের সূচনায় প্রতীতির সদস্য অনল ফৌজদারের নেতৃত্বে শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। পরে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন অর্পিতা দে রায় ও শিশু শিল্পী কঙ্কনা দে, যা অনুষ্ঠানের সাংস্কৃতিক আবহকে আরও সমৃদ্ধ করে তোলে।এদিনের মূল আলোচক ছিলেন বিশিষ্ট নদী গবেষক Kanchan Kumar De। তিনি দীর্ঘ সময় ধরে শ্রীমতী নদীকে ঘিরে প্রচলিত লোককাহিনী, কিংবদন্তি, পুরাণ ও মিথ নিয়ে বিশদ আলোচনা করেন। নদীর উৎপত্তি, ঐতিহাসিক গুরুত্ব, জনজীবনের সঙ্গে তার নিবিড় সম্পর্ক এবং লোকবিশ্বাসে নদীকে ঘিরে গড়ে ওঠা নানা কাহিনির উল্লেখ করে তিনি শ্রোতাদের সামনে শ্রীমতী নদীর এক সমৃদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক চিত্র তুলে ধরেন।মূল বক্তব্যের পর আলোচনায় অংশ নেন প্রতীতির যুগ্ম সম্পাদিকা সুমনা গুহ, কার্তিক পাহান, প্রদীপ কুন্ডু শুভব্রত চক্রবর্তী, রাজকুমার যাজোদিয়া, সুকান্ত গুহ প্রমুখ। এছাড়াও কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রিয়ব্রত রায়, প্রদীপ কুমার রায়, তপন কুমার চক্রবর্তী এবং সুজয় কুমার সরকার।সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মননশীল ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে। বিলুপ্তপ্রায় শ্রীমতী নদীর ইতিহাস, ঐতিহ্য ও লোকস্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে এই সাহিত্য আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত সাহিত্যপ্রেমীরা।অনুষ্ঠানে প্রতীতির স্থায়ী সভাপতি স্বর্ণময় অধিকারী সভাপতির আসন অলংকৃত করেন।