পুনরায় কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হালেন বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর৭ সেপ্টেম্বর: ২০২৬ সালের নির্বাচনের পূর্বে তৃণমূল কংগ্রেস এখন থেকেই যে গুটি সাজানো আরম্ভ করে দিল তা পরিষ্কার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পদের পরিবর্তন হওয়ায়।রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নুতন সভাপতি হলেন কলকাতার নির্দেশ ক্রমে বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার রাজীব সাহার পরিবর্তে।প্রকাশ রাজীব সাহা ২০২২ সালে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পেয়েছিলেন রাজীব সাহা

 

।এছাড়াও কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন রাজা ঘোষ এবং শহর যুব কংগ্রেসের সহ সভাপতি রতন বিশ্বাস।অপর দিকে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ উঠিয়ে দিয়ে তার স্থানে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনর নিয়োগ করা হয় নিতাই বৈশ্য কে এবং কো_কনভেনর করা হয় লতা দেব শর্মাকে যা কিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। রবিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নিয়োগের নাম ঘোষণা করার সাথে সাথে নুতন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নুতন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকারকে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা ফুলের স্তবক দিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।