নিখিল ভারত সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও গুণীজন সম্বর্ধনা

_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮ অক্টোবর:প্রয়াত প্রফেসর বীরু চক্রবর্তী প্রতিষ্ঠিত নিখিল ভারত সঙ্গীত সমিতির উদ্যোগে আগামী ১০,১১ও১২ই অক্টোবর ২৫ কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও গুণীজন সম্বর্ধনার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত,লোকসঙ্গীত,আবৃত্তি,কত্থক,রবীন্দ্র নৃত্য,লোকনৃত্য,

এবং অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।(বিভাগ ক৫থেকে _৯ বছর)( বিভাগ _খ_১০ থেকে ১৪ বছর)(বিভাগ _গ ১৫ থেকে সর্বসাধারণ)কালিয়াগঞ্জ শহরে এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন হওয়ায় কালিয়াগঞ্জ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতির সাথে যুক্ত ছেলেমেয়েরা তথা তাদের অভিভাবক মন্ডলী সবাই প্রচন্ড খুশি।