নরেন্দ্র কাপ চ্যাম্পিয়ন হলো রায়গঞ্জের বিনায়ক সাভারকর ফুটবল দল।
এখন খেলার সঙ্গে রাজনীতি একসঙ্গে জড়িয়ে পড়েছে। কোথাও রাজ্য আবার কোথাও কেন্দ্রীয় শাসকদল নিয়ন্ত্রণ করে এই খেলা। এবার রায়গঞ্জ এ নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তেজনা।গত ১১ সেপ্টেম্বর থেকে বিজেপির উদ্যোগে শুরু হয়েছিল নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে অনুষ্ঠিত হল ফাইনাল ম্যাচ।রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে নরেন্দ্র কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হলো রায়গঞ্জের বিনায়ক দামোদর সাভাকর ফুটবল দল।

ফাইনালে তারা ট্রাইবেকারে চার দিন গোলে হারিয়েছে কালিয়াগঞ্জ এর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ডিজিএফসি কে। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ছিল। ফাইনালের সেরা সাভাকরের সুমন মন্ডল এবং প্রতিযোগিতার সেরা শ্যামাপ্রসাদের রাজু হেমরম। তার আগে প্রথম সেমিফাইনালে সাভারকর জয় পায় ইসলামপুরের ভগৎ সিং একাদশ ফুটবল দলের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে শ্যামাপ্রসাদ হারায় ইটাহারের জয়হাট সিধু কানু ফুটবল দলকে । এদিন চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
রানারদের প্রাপ্তি ট্রফির সঙ্গে ২৫ হাজার টাকা। এছাড়াও তৃতীয় ইটাহারের জয়হাট সিদুকানো ও চতুর্থ ইসলাম বলে ভগৎ সিং একাদশ হাতে তুলে দেওয়া হয় ১৫ হাজার টাকার চেক। পরিষ্কার তুলে দেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ প্রমুখো।



