দোলের দিন থেকে শুরু হল কালিয়াগঞ্জ শহর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩ মার্চ: বিধান সভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যের অন্যান্য জেলার মতই দোলের দিন সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শহরের নাগরিকদের জানান দিল যে দুয়ারে ভোট আসন্ন।কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন এলাকার সাথে আগে থেকেই পরিচিত হচ্ছে তাদের ভোটের সময় প্রয়োজনের তাগিদে।

বিধান সভা ভোটের আগে ভোটের সময় এবং ভোটের পরে এলাকায় যাতে শান্তি থাকে সেই কারণেই ভোটের অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কালিয়াগঞ্জ শহরের বিশিষ্ট সমাজসেবী অনিল দেবশর্মা বলেন কেন্দ্রীয় বাহিনী আগে থেকে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানোয় সাধারন মানুষের মধ্যে সাহস যোগাবে বলে তিনি মনে করেন।তবে কালিয়াগঞ্জ শহরের বেশ কিছু মানুষ মনে করেন কালিয়াগঞ্জ অত্যন্ত শান্তিপ্রিয় শহর।এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক বিরাজ করে থাকে।রাজ্যের দক্ষিণবঙ্গের রাজনৈতিক নেতাদের সাথে কালিয়াগঞ্জ শহরে নেতাদের আকাশ পাতাল ফারাক দেখা যায়।তবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের এবং গ্রামাঞ্চলের মানুষ কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে থেকে রুট মার্চ করায় খুশি বলে জানা যায়।