দুর্গাপুজোর আগেই কলকাতা পুরোসভা এলাকার এলাকা বিন্যাসের কাজ শুরু হতে চলেছে বলেই জানালেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
পুজোর আগেই শহরের পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে পুর ও নগরোন্নয়ন দফতর। পুলিশের সঙ্গে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের।শহরের বৈধ পার্কিং কে চিহ্নিত করণ করা হচ্ছে। কলকাতা পৌরসভা এলাকায় মোট ১৫ হাজার বৈধ পার্কিং কে চিহ্নিতকরণ করা হয়েছে। এই পার্কিং গুলিতে নতুন করে টেন্ডার ডাকা হবে। টেন্ডার করা কর্মীদের দেওয়া হবে আইডি কার্ড থাকবে নতুন পোশাক। পার্কিং নিয়ে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে পার্কিং ফি।
কোথায় পার্কিং খালি রয়েছে সেই তথ্য থাকবে অ্যাপে। পহেলা সেপ্টেম্বর থেকে পার্কিংয়ের বাইরে গাড়ি রাখলে ফাইন করা শুরু করছে রাজ্য সরকার। পুলিশকে দিয়ে ফাইন করানো হবে। কমার্শিয়াল গাড়ির জন্য ফাইনের পরিমাণ বেশি হবে। শহরে এমন চার হাজার পার্কিং রয়েছে যেখান থেকে সরকার রেভিনিউ পায় না। সেই পার্কিং ও চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে সেখানেও টেন্ডার ডাকা হবে।ময়লা বা থুতু ফেললে পহেলা সেপ্টেম্বর থেকে ফাইন করা হবে। মানুষের মধ্যে যাতে ভয় থাকে তার জন্য পুলিশকে দিয়ে ফাইন করানোর ভাবনা মন্ত্রী অগ্রিমিত্রা পালে। সে সংক্রান্ত আবেদন মুখ্যমন্ত্রীর কাছে তিনি করতে চলেছেন।শহরকে আরো সাজিয়ে তুলতে মানুষের সুবিধার জন্য রুবি ও ডালহৌসি এলাকায় দুটি রাস্তা পারাপারের জন্য ফুট ব্রিজ করার ভাবনা। এছাড়াও শহরের যানজট কমাতে মা ব্রিজ এর পর আরো একটি ওভারব্রিজ করার ভাবনা যে ব্রিজ শহর থেকে নিউ টাউন রাজারহাট কে কানেক্ট করবে।

