তারাপীঠে তাঁরা মায়ের মন্দিরে গভীর নিষ্ঠা ও ভক্তিভরে বিশেষ পূজা অর্চনা করলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার

তন্ময় চক্রবর্তী :- আজ বীরভূম জেলার ঐতিহ্যবাহী পীঠস্থান তারাপীঠে তাঁরা মায়ের মন্দিরে গভীর নিষ্ঠা ও ভক্তিভরে বিশেষ পূজা অর্চনা করলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার।

বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনায় এই পূজা দেওয়া হয়।পাশাপাশি কালিয়াগঞ্জ শহর ও সমগ্র বিধানসভা এলাকার মানুষের সুখ-শান্তি, উন্নতি ও সার্বিক মঙ্গল কামনায় মা তারার কাছে প্রার্থনা জানান তিনি।

পূজা চলাকালীন ভক্তি ও আধ্যাত্মিকতার এক আবহ তৈরি হয় মন্দির চত্বরে।পূজা শেষে সুজিত সরকার বলেন,“মা তারার আশীর্বাদেই বাংলায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের সুস্বাস্থ্য ও শক্তি কামনা করতেই আজ এই পূজা। একই সঙ্গে কালিয়াগঞ্জবাসীর সার্বিক মঙ্গল ও শান্তির জন্য মায়ের কাছে প্রার্থনা জানালাম।”তিনি আরও জানান, আগামী দিনেও তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কাজ আরও জোরদার করবে।এই পূজাকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করছেন, আধ্যাত্মিক শক্তির সঙ্গে রাজনৈতিক অঙ্গীকার মিলিয়েই মানুষের জন্য এই প্রার্থনা আগামী দিনে আরও শক্তি জোগাবে।