জাতীয় স্কুল গেমসে বাংলার জার্সি গায়ে কালিয়াগঞ্জের বর্ণালী ও সুমন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: বাংলার খো খো আঙিনায় ফের সাফল্যের মুকুট উত্তর দিনাজপুর জেলার। রাজস্থানে আয়োজিত ৬৯তম জাতীয় স্কুল গেমস খো খো প্রতিযোগিতায় (অনূর্ধ্ব-১৪ বিভাগ) রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করার ডাক পেল কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী বর্ণালী দাস ও সুমন রায়।রাজস্থানের প্যাটেল স্টেডিয়ামে লড়াই আগামী ১৬ই জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত রাজস্থানের বিখ্যাত প্যাটেল স্টেডিয়ামে এই জাতীয় স্তরের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তথা উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ দাস জানান, বর্ণালী ও সুমন ইতিমধ্যেই বাংলা দলের সাথে রাজস্থানে পৌঁছে গেছে। তাদের এই সাফল্যে জেলার ক্রীড়ামহলে খুশির হাওয়া।বিদ্যালয়ের গৌরব ও অভিনন্দনগ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে জাতীয় স্তরে জায়গা করে নেওয়া এই দুই ক্ষুদে খেলোয়াড়ের সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ। ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ মোদক দুই ছাত্র-ছাত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন:”আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থী জাতীয় স্তরে বাংলার হয়ে খেলছে, এটি অত্যন্ত আনন্দের খবর। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি তারা জেলা ও রাজ্যের নাম উজ্জ্বলকরবে।”উত্তর দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রীড়া প্রতিভার এই জয়জয়কার আগামী দিনে জেলার অন্যান্য কিশোর-কিশোরীদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন ক্রীড়া প্রেমীরা।






