জন্মাষ্টমীতে মেচেদার ইসকনে মুখ্যমন্ত্রী! বিশেষ পূজা-অর্চনা ও আরতিতে অংশ নিলেন শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা, তমলুক : জন্মাষ্টমীর পবিত্র তিথিতে পূর্ব মেদিনীপুরের মেচেদার ইসকন শঙ্খানন্দ জগন্নাথ মন্দিরে বিশেষ পূজা-অর্চনায় অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণের আবির্ভাব তিথিকে ঘিরে শুক্রবার মন্দির চত্বরে ছিল উৎসবের আবহ। বিকেল থেকেই শুরু হয় বিশেষ পূজা-অর্চনা।

ভক্তদের উপস্থিতিতে জমে ওঠে মন্দির প্রাঙ্গণ।মুখ্যমন্ত্রীর মন্দিরে আসার খবর ছড়িয়ে পড়তেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা মন্দির চত্বর। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।এদিন লিলুয়ায় সন্ধ্যার ধর্মীয় কর্মসূচি শেষ করে রাতে মেচেদার ইসকন মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি শ্রীকৃষ্ণের বিশেষ পূজায় অংশ নেন। পূজা-অর্চনার পাশাপাশি মন্দিরে আরতিতেও অংশগ্রহণ করেন তিনি।জন্মাষ্টমীর রাতে মুখ্যমন্ত্রীর এই ইসকন মন্দিরে আগমনকে ঘিরে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ধর্মীয় আবহে ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে জন্মাষ্টমী উদযাপন করেন মুখ্যমন্ত্রী।