জনসেবায় অনন্য নজির: বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মানবিকতায় খুশি রায়গঞ্জবাসী
তন্ময় চক্রবর্তী রাজনীতি যখন অনেক সময় কেবল ক্ষমতার হিসাব–নিকাশে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন তার মধ্যেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী।

মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা, মানবিক উদ্যোগ এবং নিরলস জনসংযোগের মাধ্যমে তিনি আজ রায়গঞ্জবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।গত কয়েক মাস ধরে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর একের পর এক সেবামূলক কর্মকাণ্ড এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে তাঁর সরাসরি উদ্যোগ তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দুঃস্থ ও আর্থিকভাবে অসচ্ছল রোগীদের উন্নত চিকিৎসার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থাও করেছেন, যা বহু মানুষের প্রাণ বাঁচাতে সহায়ক হয়েছে বলে স্থানীয়দের দাবি।শিক্ষাক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। আর্থিক অনটনের কারণে যেসব মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তাঁদের পাশে দাঁড়িয়ে ল্যাপটপ প্রদান, ভর্তির ফি সহ প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিয়েছেন বিধায়ক।

এছাড়াও প্রতিদিন সকালবেলা নিজের কার্যালয়ে বসে সাধারণ মানুষের অভাব–অভিযোগ সরাসরি শোনা এবং দ্রুত প্রশাসনিক স্তরে তা সমাধানের উদ্যোগ নেওয়া—এই বিষয়টি সাধারণ মানুষের মধ্যে তাঁকে বিশেষ জনপ্রিয় করে তুলেছে। শীতবস্ত্র বিতরণ, সামাজিক উৎসব কিংবা প্রাকৃতিক দুর্যোগ—যেকোনো পরিস্থিতিতেই এলাকায় সশরীরে উপস্থিত থেকে তিনি প্রমাণ করেছেন, তিনি কেবল একজন জনপ্রতিনিধি নন, বরং সাধারণ মানুষের ঘরের লোক।এক প্রবীণ রায়গঞ্জবাসী বলেন, “আমরা অনেক বিধায়ক দেখেছি, কিন্তু কৃষ্ণবাবুর মতো মাটির মানুষ খুব কম। কোনো প্রয়োজনে তাঁর কাছে গেলে কাউকেই খালি হাতে ফিরতে হয় না।”শহরের তরুণ প্রজন্মের অনেকের মতেও, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন সমাজসেবী হিসেবেই কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছেন। রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে পানীয় জলের সুব্যবস্থা—শহরের পরিকাঠামো উন্নয়নেও তাঁর সক্রিয়তা চোখে পড়ার মতো।এই প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী সংবাদমাধ্যমকে জানান,“আমি মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি। মানুষের সেবা করাই আমার প্রধান ধর্ম। আমি নিজেকে বিধায়ক নয়, মানুষের সেবক হিসেবেই ভাবি। রায়গঞ্জের মানুষের এই ভালোবাসাই আমাকে আরও বেশি কাজ করার প্রেরণা দেয়।”সব মিলিয়ে, রাজনীতির অলিন্দে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এই মানবিক ও জনমুখী ভূমিকা বর্তমানে শুধু রায়গঞ্জ নয়, গোটা উত্তরবঙ্গের রাজনীতিতেই এক আলোচিত ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।





![]()
