কালিয়াগঞ্জে স্বপ্নের সুইমিং পুল বাস্তবের পথে, এপ্রিলেই শেষের সম্ভাবনা

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর | ২৬ ফেব্রুয়ারি:দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কালিয়াগঞ্জে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সুইমিং পুলের নির্মাণ কাজ। Kaliyaganj পৌরসভার উদ্যোগে শহরের শান্তি কলোনিতে শ্রীমতী নদীর তীরবর্তী মনোরম পরিবেশে দ্রুত গতিতে এগোচ্ছে এই প্রকল্পের কাজ।স্থানীয় বাসিন্দাদের বহুদিনের দাবি ছিল একটি আধুনিক সুইমিং পুলের। সেই দাবিকেই মান্যতা দিয়ে পৌরসভা উদ্যোগী হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, প্রাক্তন পৌরপিতা Kartik Chandra Pal সুইমিং পুল তৈরির স্বপ্ন নিয়ে জমি ক্রয় করেছিলেন। কিন্তু রাজনৈতিক টানাপোড়েন ও দলীয় বিরোধিতার জেরে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি। পরবর্তীতে তিনি রাজনৈতিকভাবে ভিন্ন পথে হাঁটেন।এরপর পৌর নির্বাচনে দায়িত্ব নেন প্রাক্তন পৌরপিতা Ram Nibas Saha। তাঁর উদ্যোগেই সুইমিং পুলের নির্মাণ কাজের সূচনা হয়। বর্তমানে সেই কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।বর্তমান পৌরপিতা Biswajit Kundu এক সাক্ষাৎকারে জানান, আনুমানিক এক কোটি টাকা ব্যয়ে এই সুইমিং পুল নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে বিদ্যুৎ বিভাগের ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে।অন্যদিকে প্রাক্তন পৌরপিতা রাম নিবাস সাহা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনী আচরণবিধি জারি হলে উদ্বোধন পিছিয়ে যেতে পারে এবং ফলাফল ঘোষণার পরেই তা সম্পন্ন হতে পারে।কালিয়াগঞ্জবাসীর আশা, এই সুইমিং পুল চালু হলে শহরের ক্রীড়া পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং নতুন প্রজন্ম সাঁতারের প্রশিক্ষণের সুযোগ পাবে। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়নের পথে—এখন শুধু সময়ের অপেক্ষা।