কালিয়াগঞ্জে একদিনের সাব_জুনিয়র খো খো চ্যাম্পিয়ন বালক বিভাগে ডালিমগাও হাইস্কুল
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ২১ জুন:উত্তর দিনাজপুর খো খো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ভোরের আলো ও ক্রীড়া ভারতী উত্তরবঙ্গের ব্যবস্থাপনায় বিশ্ব যোগা দিবস উপলক্ষ্যে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ববি ১৪খো খো খো একদিনের সাব_ জুনিয়র খোখো খেলা অনুষ্ঠিত হয়।


এই খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ডালিমগাও হাই স্কুল এবং রানার্সের গৌরব অর্জন করে বীরগ্রাম হাইস্কুল।বালিকা বিভাগে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে কানকি জৈন বিদ্যামন্দির এবং রানার্সের গৌরব অর্জন করে ডালিমগাও বিদ্যালয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস বলেন আজকের এই খেলায় মোট ১১ টি দল অংশগ্রহণ করে।যার মধ্যে ৬টি দল বালিকা বিভাগে এবং ৫ টি দল বালক বিভাগের।
অনুষ্ঠান বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু, সাধারন সম্পাদক শান্তনু দেবগুপ্ত বিশিষ্ট ক্রীড়াবিদ শচীন গুহ সমাজ সেবী ভবানী চরণ রায় সহ অনেকে। বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উত্তর দিনাজপুর জেলা খো খো অ্যাসোসিয়েশনের সভাপতি সজল কুমার দাস, উত্তর দিনাজপুর খোখো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বরুণ দাস,ক্রীড়া ভারতীর কর্ণধার মিঠুন সাহা সহ অনেকে। খো খো প্রতিযোগিতায় বেস্ট প্লেয়ার নির্বাচিত হয় সূর্য সরকার ডালিমগাও বিদ্যালয়,বেস্ট চেজার নির্বাচিত হয় বীরগ্রাম বিদ্যালয়ের শুভজিৎ সোরেন এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট জয়দেব রায় নির্বাচিত হয়। প্রতিযোগিতার পূর্বে নৃত্য এবং জাতীয় সঙ্গীতের সুর ক্যাসিওতে বাজিয়ে শোনালে শিল্পী ঋষি সিংহকে সবাই অভিনন্দন জানায়।

