কালিয়াগঞ্জ সুকান্ত শিশু বিকাশ বিদ্যাপীঠের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১লা ফেব্রুয়ারী:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ক্লাব ময়দানে কালিয়াগঞ্জ সুকান্ত শিশু বিকাশ বিদ্যাপীঠের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ শহরের হাসপাতালপাড়ায় অবস্থিত রানীংবুলেট ক্লাব ময়দানে।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন শিক্ষক নিশিকান্ত দেবশর্মা(কালিতলা উচ্চ বিদ্যালয়)বিশেষ অতিথির আসন অলংকৃত করেন প্রাক্তন শিক্ষক চন্দ্র নাথ সাহা(কুনোর হাই স্কুল)উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের সম্পাদক রাধিকা রঞ্জন দেবভূতি বলেন কালিয়াগঞ্জ সুকান্ত শিশু বিকাশ বিদ্যাপীঠে সমাজের পিছিয়ে পরা পরিবারের ছেলেমেয়েরা বিশেষত এই বিদ্যালয়ে পড়াশোনা করে থাকে।প্রচন্ড আর্থিক টানাটানির মধ্যেই এই বিদ্যালয় পড়াশুনার দিকদিয়ে ভালো ভাবেই চলছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্র নাথ সরকার বলেন এই বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে মোট সাত ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ছিল যার মধ্যে ৫০ মিটার দৌড়,বিস্কুট দৌড়,হামাগুড়ি দৌড়, বার্ড ফ্লাই,৭৫ মিঃ দৌড়,১০০ মিঃ দৌড়,অঙ্ক দৌড়,দীর্ঘ লম্ফন,ভারসাম্য দৌড় এবং বাস্কেট বল ছাড়াও অভিভাবকদের জন্য মিউজিকাল চেয়ার,এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য রূপসজ্জা।শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আসর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ঝন্টু মোদক,রাজীব দেব শর্মা,রিতা রায় মোদক,পুনম সাহা মোদক
