কালিয়াগঞ্জ বিসর্জন ঘাটের সৌন্দর্যয়নে নানান প্রজাতির গাছ লাগলেন পৌর পিতা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১১ সেপ্টেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিসর্জন ঘাটের সৌন্দর্যায়ন বৃদ্ধিতে কালিয়াগঞ্জ পৌর শহরের পৌরপিতা বৃহস্পতিবার বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহন করেছেন।

পৌর পিতা রাম নিবাস সাহা বলেন বিসর্জন ঘাটে মানুষ এলে যেন মনে না করে এটা বিসর্জনের সময়ই মানুষ আসবে।তিনি বলেন এমন ভাবে বিসর্জন ঘাটের চতুর্দিকে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানো হচ্ছে যাতে অনেকের ঘোরাঘুরি করবার জন্য প্রতিদিন বিকেল বেলায় বেড়াতে আসতে ইচ্ছা করবে। পৌর পিতা পৌর সভার কর্মীদের নিয়ে নিজে প্রচুর ফুলের গাছ লাগিয়েছেন বলে জানা যায়।



