কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব নিলেন সহকারী ইঞ্জিনিয়ার তথা স্পেশাল সুপারিনটেনডেন্ট রূপক পাল

_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর১০ সেপ্টেম্বর: বুধবার কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরের সুপারিনটেনডেন্ট অফিসে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের কালিয়গঞ্জের নব নিযুক্ত স্পেশাল সুপারিনটেনডেন্ট তথা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রূপক পালকে সংবর্ধনা দেওয়া হয়।সম্বর্ধনা দেন সংগঠনের সভাপতি কানাই শেঠ,সংগঠনের সম্পাদক সঞ্জীব কুমার ধর, ডা: মানিক লাল সাহা,অনিল দেবশর্মা এবং অনুপ মন্ডল। সংগঠনের সভাপতি ও সম্পাদক যথাক্রমে কানাই শেঠ এবং সঞ্জীব কুমার ধর নুতন স্পেশাল সুপারিনটেনডেন্টকে পূজার মধ্যে

যাতে কালিয়াগঞ্জ শহর ও গ্রামে বিদ্যুৎ পরিষেবা ঠিক মত দেওয়া যায় সে ব্যাপারে তৎপর হবার জন্য আবেদন জানান।শুধু তাই নয় কৃষকরা যাতে বিদ্যুতের পরিষেবার মধ্য দিয়ে কৃষিকাজ সঠিক ভাবে করতে পারে সেদিকে নজর দিতে বলেন।বিদ্যুৎ দপ্তরের স্পেশাল সুপারিনটেনডেন্ট রূপক পাল বলেন কালিয়া গঞ্জের মানুষ যাতে বিদ্যুৎ দপ্তরের কাজ থেকে সবরকম সুবিধা যাতে পায় সেব্যাপারে তিনি যথা সাধ্য চেষ্টা করবেন বলে জানান।