কালিয়াগঞ্জ ত্রিধারা সংঘের শ্যামা পূজার ৫০ বৎসর , আকর্ষনীয় শোভা যাত্রায় মহারাষ্ট্রের মহিলা সম্প্রদায়ের পুনেরি ঢোল বাদন, ও মায়াপুরের বিদেশি কীর্তনের দল চমক সৃষ্টি করলো
তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর ১৬ অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেরত্রিধারা সংঘের এবারের শ্যামা পূজা ৫০ বছরে পা রাখলো। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ত্রিধারা সংঘের শ্যামা পূজার ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে অসাধারন একটি নান্দনিক মিছিল কালিয়াগঞ্জ শহরের মানুষদের উপহার দিল যা এক কথায় অসাধারন। এই নান্দনিক শোভাযাত্রায় অংশ গ্রহন করে মহারাষ্ট্রের মহিলা সম্প্রদায়ের পুনেরী ঢোল বাদকরা ঢোল বাজিয়ে চমকদেখিয়েছেন তেমনি নদিয়ার মায়াপুরের বিদেশী কীর্তনের দল সাড়া শহরে কীর্তন পরিবেশন করে কালিয়াগঞ্জ শহরের সনাতনী প্রবীণ মানুষদের হৃদয় জয় করতে যে পেরেছে তা বলার অপেক্ষা রাখেনা।

কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া ত্রিধারা সংঘের এই নান্দনিক শোভা যাত্রায় অংশগ্রহণকারী অসংখ্য মহিলাদের লাল পেড়ে শাড়ি শোভাযাত্রার শ্রীবৃদ্ধি ঘটাতে ব্যাপক সহায়তা করেছে বলে সাধারন মানুষের বক্তব্য থেকে জানা যায়। ত্রিধারা সংঘের শ্যামা পূজার বর্ণাঢ্য শোভাযাত্রার ত্রিধারা সংঘের কর্ণধার তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার যেমন সবার সাথে পা মিলিয়েছেন তেমনি ত্রিধারা সংঘের অপর কর্নধার তথা পৌর কাউন্সিলর বিভাস সাহা সহ ত্রিধারা সংঘের সমস্ত সদস্যদের কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার অসংখ্য মানুষ বৃহস্পতিবারের বর্ণাঢ্য শোভা যাত্রায় অংশগ্রহন করে শোভা যাত্রার শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। জানা যায় প্রতিবারের মত এবারেও ত্রিধারা সংঘের সমস্ত ধরনের সাংস্কৃতিমুলক প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে চলবে ১৯শে অক্টোবর পর্যন্ত।

