করনদিঘীতে ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে ৫ মার্চ বিশাল পরিবর্তন সংকল্প জনসভা

করনদিঘী, উত্তর দিনাজপুর: আগামী ৫ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার) ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে করনদিঘীতে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল পরিবর্তন সংকল্প জনসভা। আয়োজকদের দাবি, এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।জানা গিয়েছে, ওই দিন আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ পরিবর্তন যাত্রার রথ করনদিঘী অতিক্রম করবে।

সেই মুহূর্তকে সামনে রেখে করনদিঘী হাইস্কুল ময়দানে এই জনসভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর-এর। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের নেত্রী রূপা গাঙ্গুলী, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিভাগ কনভেনার শঙ্কর চক্রবর্তী এবং জেলা সভাপতি নিমাই কবিরাজ।আয়োজকদের পক্ষ থেকে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়া প্রতিনিধিদের উপস্থিত থেকে সংবাদ পরিবেশনের আবেদন জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে সূত্রের খবর।রাজনৈতিক মহলের মতে, আসন্ন পরিস্থিতিতে এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, জনসমাগম ও রাজনৈতিক বার্তার দিক থেকে কর্মসূচিটি কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়।