উন্নয়নের পাঁচালি: কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজসেবী বিজু চণ্ডককে সংবর্ধনা
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ:মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বে গত প্রায় দেড় দশকে বাংলার সর্বাঙ্গীণ যে উন্নয়ন সাধিত হয়েছে, সেই সাফল্যের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে কালিয়াগঞ্জ শহরের অন্যতম বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী শ্রী বিজু চণ্ডক মহাশয়কে সংবর্ধিত করা হলো।এদিন এক সৌজন্যমূলক অনুষ্ঠানে উন্নয়ন ও সুশাসনের প্রতীক হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘উন্নয়নের পাঁচালি’ পুস্তক।

পাশাপাশি তাঁকে স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠনের বিশেষ আকর্ষণ ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের শুভেচ্ছাবার্তা বিজু চণ্ডক মহাশয়ের হাতে তুলে দেওয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি বিজু কুণ্ডু, প্রাক্তন পৌরপতি রাম নিবাস সাহা, কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্ব।অনুষ্ঠান চলাকালীন রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন, সামাজিক সুরক্ষা প্রকল্প—যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী—এবং শিক্ষা ও সংস্কৃতির প্রসারে সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পের সমন্বয়ের মাধ্যমে সার্বিক উন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান বক্তারা।উল্লেখ্য, সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে বিজু চণ্ডক মহাশয় দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ শহরের সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর মতো গুণী ও সমাজসচেতন ব্যক্তিত্বের হাতে সরকারের উন্নয়নমূলক কাজের দলিল তুলে দিতে পেরে আয়োজকেরা গর্ব অনুভব করেন।




![]()
