উন্নয়নের খতিয়ান নিয়ে দুয়ারে তৃণমূল: অনন্তপুরে বিশিষ্ট চিকিৎসকের হাতে তুলে দেওয়া হলো ১৫ বছরের রিপোর্ট কার্ড
তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগের ময়দানে আরও সক্রিয় হয়ে উঠল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে বাংলার যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, সেই খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে দল। কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলে এক বিশেষ কর্মসূচির মাধ্যমে এলাকার বিশিষ্ট চিকিৎসক শ্রী সন্তোষ সরকার মহাশয়ের হাতে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের খতিয়ান এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তা তুলে দেওয়া হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের অন্যতম কনভেনর নিতাই বৈশ্য।

তিনি নিজ হাতে এই রিপোর্ট কার্ড তুলে দেন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে রাজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।উপস্থিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিতাই বৈশ্য বলেন . মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর ধরে বাংলার প্রতিটি ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিয়েছেন। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার—বাংলার উন্নয়নের এই জোয়ার আজ সারা বিশ্বের কাছে মডেল। আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষ জানুক, এই সরকার তাঁদের পাশে কতটা নিবিড়ভাবে আছে। আজ আমরা বিশিষ্ট চিকিৎসক সন্তোষ সরকার মহাশয়ের হাতে উন্নয়নের এই খতিয়ান তুলে দিলাম। আমাদের এই লড়াই মানুষের স্বার্থে, মানুষের পাশে থাকার জন্য। এই জনসংযোগ অভিযান আগামী দিনে আরও জোরদার হবে এবং বাংলার উন্নয়নকে আমরা আরও শক্তিশালী করব।”এদিনের এই কর্মসূচিকে ঘিরে অনন্তপুর এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। উন্নয়নের এই বার্তা সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল





