উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের বানভাসী এলাকার মানুষদের পাশে দাঁড়াতে কালিয়াগঞ্জে সিপিআইএম এর ত্রাণ সংগ্রহ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১২ অক্টোবর:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে উত্তর বঙ্গের পাহাড় ও ডুয়ার্সের বানভাসী এলাকার নিপীড়িত মানুষদের ত্রাণ দেবার জন্য কালিয়াগঞ্জ শহরে ত্রাণ সংগ্রহ করে সিপিআইএম।

এই ত্রাণ সংগ্রহে কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ বাজারে যান মনোরঞ্জন পাটোয়ারী,সাবির আলী,সিপিআইএমের প্রবীণ নেতা ভারতেন্দ্র চৌধুরী,সমর চক্রবর্তী, হীরেন কুন্ডু সহ বিশিষ্ট সিপিআইএম সমর্থক গণ।
