উত্তর লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়ে ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে জলাতঙ্ক বিষয়ে সচেতনতা শিবির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৮সেপ্টেম্বর:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের উত্তর লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালযে কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে একটি জলাতঙ্ক বিষয়ের উপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সচেতনতা শিবিরে উত্তর লক্ষীপুর প্রাথমিক বিদ্যালয়

ছাত্র ছাত্রীদের জলাতঙ্ক সম্পর্কে বিশেষভাবে সচেতন করেন কালিয়াগঞ্জ ব্লক প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক ডাঃ মানিক লাল সাহা।তিনি ছাত্র ছাত্রীদের এখন থেকেই জলাতঙ্ক রোগ সম্পর্কে জানতে হবে এবং সচেতন হতে হবে বলে তিনি জানান। সচেতনতা শিবিরে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক ডা: সাব্বির আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুব্রত ঘোষ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষিকা গণ ও বেশ কিছু অভিভাবক অভিভাবিকা। জানা যায় উত্তর লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক দুই শতাধিক ছাত্র ছাত্রীরা সচেতনতা শিবিরে উপস্থিতিকে জলাতঙ্ক রোগ সম্পর্কে অনেক কিছুই জানতে পারে।