উত্তর দিনাজপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং রায়গঞ্জ পৌরসভা ও উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সহযোগিতায় থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার আহ্বান

_তপন চক্রবর্তী ,কালিয়াগঞ্জ,২২ ডিসেম্বর:সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধান মঞ্চে জেলায়রক্ত সংকট দূর করতে, থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়তে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মোহনানন্দজী,

 

রায়গঞ্জ ক্যারিটাসের ফাদার বেনেডিক্ট টপ্পো, রায়গঞ্জ জামা মসজিদের ইমাম দরবেশ আলি সহ বিশিষ্ট জনেরা। সাংবাদিক শান্তনু চ্যাটার্জী বক্তব্য রাখছেন। মঞ্চে ছিলেন সাংবাদিক সুনীল চন্দ, প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি ও সুশীল গোস্বামী , মার্চেন্ট এ র অতনুবন্ধু লাহিড়ী, চেম্বারের অভিজিৎ বোস।