ইটাহারের মারনাই অঞ্চলের ৭৩ জন কৃষককে তাদের জমিতে জল সেঁচের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জমিতে জল সেচের পাইপ সহ যন্ত্রপাতি দিলেন ইটাহারের বিধায়ক
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৫ অক্টোবর: সপ্রতি উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন মারনাইঅঞ্চলের কৃষকদের জমিতে জলসেচের সুবিধার্থে বিভিন্ন ফসল ফলিয়ে আয়ের দিশা দেখানোর জন্য ৭৩ জন কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে জলের পাইপ সহ যন্ত্রাংশ বিলি করেন।

বিধায়ক মোশারফ হোসেন বলেন ইটাহারের এলাকায় কোন কৃষকের জমি সেচহীন জমি থাকবে না।মোশারফ হোসেন বলেন তিনি কৃষি দপ্তর এবং ইটাহারের সমস্ত উন্নয়ন আধিকারিক সবার সাথে একটি বৈঠক করেছেন কি ভাবে ইটাহার ব্লকের সমস্ত কৃষকদের জমিতে জলের ব্যাবস্থা করে কৃষকদের আয়ের উৎস বৃদ্ধি করা যায়।মোশারফ হোসেন বলেন তিনি রাজ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করবার পরিকল্পনা গ্রহণ করেছেন।তিনি তার ইটাহার ব্লককে সেচ যুক্ত ব্লকে পরিণত করতে চান।তিনি তার ইটাহার ব্লকের কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছেন ইটাহারের প্রতিটি কৃষকের জমিতে জলের ব্যাবস্থা করবেন।তিনি বলেন শুধু কথায় নয় কাজ করেই তিনি দেখাবেন

