আগামীকাল উত্তর দিনাজপুর জেলায় “মনোনয়নকে ঘিরে তৃণমূলের জেলাজুড়ে শক্তিপ্রদর্শন, রোডশো-মিছিলে মুখর
তন্ময় চক্রবর্তী :- আগামীকাল উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেসের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রোডশো ও মিছিলের মাধ্যমে জেলা শাসকের (DM) দফতরে পৌঁছনোর পরিকল্পনা করা হয়েছে।করণদিঘি থেকে সকাল ৯:৩০ নাগাদ নাগর নদীর কাছে সমবেত হয়ে মিছিল শুরু হবে এবং বেলা ১১টার মধ্যে ডিএম অফিসে পৌঁছনোর লক্ষ্য রাখা হয়েছে।

হেমতাবাদ থেকে সাড়ে ১১টার সময় ডিএম অফিসে পৌঁছনোর কথা রয়েছে। গোয়ালপোখরে সকাল ১০টা থেকে রোডশো শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে ডিএম অফিসে পৌঁছবে।চাকুলিয়ায় সকাল ১১টায় কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২:৩০ থেকে ১টার মধ্যে ডিএম অফিসে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জে সকাল ১০টা থেকে রোডশো শুরু হবে, এবং প্রশাসনের দেওয়া সময় অনুযায়ী দুপুর ১টা থেকে ২টার মধ্যে ডিএম অফিসে পৌঁছনো হবে।ইটাহার থেকে সকাল ১১টায় মিছিল শুরু হয়ে দুপুর ১টার আগেই ডিএম অফিসে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। ইসলামপুর থেকে দুপুর ১২টার মধ্যে ডিএম অফিসে পৌঁছনো হবে। কালিয়াগঞ্জে সকাল ৮:৩০ থেকে রোডশো শুরু হয়ে দুপুর ১২:৩০ নাগাদ ডিএম অফিসে পৌঁছবে। চোপড়া থেকে সকাল ৯টায় কর্মসূচি শুরু হয়ে বেলা ১১:৩০-এর মধ্যে ডিএম অফিসে পৌঁছনোর কথা রয়েছে।মনোনয়ন জমাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনও গোটা কর্মসূচি ঘিরে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নজর রাখছে।
