“আই লাভ ইউ টু” বলেই মন জিতলেন দেব, কালিয়াগঞ্জে তৃণমূলের জনসভায় জনপ্লাবন
তন্ময় চক্রবর্তী ঃ-উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে এক বিশাল জনসভায় হাজির হয়ে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী (দেব) কার্যত মাতিয়ে দিলেন হাজার হাজার মানুষকে।হেলিকপ্টারে করে তাঁর আগমন ঘিরে শুরু থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা।
এক ঝলক দেখার জন্য ভিড় উপচে পড়ে সভাস্থলে। মঞ্চে উঠে সকলকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে দেব বলেন, “কেমন আছো কালিয়াগঞ্জের বাসিন্দারা?”

—এরপরই জনতার তরফ থেকে “আই লাভ ইউ” ধ্বনি উঠতেই হাসিমুখে তিনি জবাব দেন, “আই লাভ ইউ টু”—আর তাতেই মুহূর্তে আবেগে ভেসে যায় গোটা সভামঞ্চ।দেব এদিন স্পষ্ট করে দেন, তিনি ভোট চাইতে আসেননি। তিনি বলেন, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার—“আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন।

তবে যদি মনে করেন তৃণমূল কংগ্রেস ভালো কাজ করেছে, তাহলে অবশ্যই তৃণমূলকে সমর্থন করবেন।”তিনি আরও বলেন, “যারা আপনাদের সুখে-দুঃখে পাশে থাকে, আপনাদের পরিবারের খোঁজ রাখে, তাদেরই ভোট দিন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে বিভিন্ন জনমুখী প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন । তিনি দাবি করেন, “এত প্রকল্প সাধারণ মানুষের জন্য নেওয়া হয়েছে, যা বিশ্বে বিরল।”বিশেষভাবে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্ষমতায় এলে এই প্রকল্প চালু করব—এবং আমরা তা বাস্তবায়ন করেছি।দেব বলেন, “ভোট আসে যায়, কিন্তু মানুষের আশীর্বাদ, দোয়া, বিশ্বাস আর ভালোবাসা—এই চারটি জিনিস থাকলে যে কোনও প্রার্থী চোখ বন্ধ করে জিতে যায়।”তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, যদি এই চারটি সমর্থন তৃণমূল প্রার্থীর পাশে থাকে, তবে কালিয়াগঞ্জের আসন নিশ্চিতভাবেই তৃণমূলের ঝুলিতে যাবে। নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে দেব বলেন, “আমার রাজনীতির জীবনে ১২ বছর হয়ে গেছে। এটি আমার ষষ্ঠ নির্বাচন যেখানে আমি দলের হয়ে প্রচার করছি।এদিনের জনসভা কার্যত জনপ্লাবনে পরিণত হয়। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার-সহ দলের একাধিক নেতা-কর্মী।👉 সবমিলিয়ে, তারকা সাংসদ দেবের উপস্থিতি ও আবেগঘন বার্তা কালিয়াগঞ্জের নির্বাচনী ময়দানে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

