অমৃত লাল প্রাথমিক বিদ্যালয় থেকে বছরের শেষ দিন অশ্রুসজল চোখে বিদায় দিল বিদ্যালয়ের শিক্ষক বিভু ভূষণ সাহাকে এলাকার বাসীরা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ৩১ ডিসেম্বর: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের গুপ্ত পাড়ার অমৃত লাল প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব ও চিত্র শিল্পী বিভু ভূষণ সাহাকে এলাকার মানুষ একজন প্রকৃত শিক্ষককে বিদায় দিলেন রাজকীয় ভাবের সাথে অশ্রুসজল চোখে এলাকার মানুষরা। বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের প্রদ্যুৎ ভৌমিক বলেন শিক্ষকতো অনেক আসে অনেক যায় তবে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভু ভূষণ সাহার মত প্রকৃত শিক্ষক মেলা সত্যিই বিরল।তিনি বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভু ভূষণ সাহা একাধারে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব একাধারে চিত্র শিল্পীএমন গুণের অধিকারী মানুষ সাধারনত এই সময় পাওয়া বর কঠিন।

 

তিনি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যেমন নাটক শিখাতেন,তেমনিভাবেই অঙ্কন শিল্পের তালিম দিতেন ছাত্র ছাত্রীদের।উত্তর দিনাজপুর তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি অঞ্জন ঘোষ বলেন আমরা অনেকেই শিক্ষকতার সাথে যুক্ত আছি ঠিকই তবে বিভু ভূষণ সাহা সত্যিই আলাদা চরিত্রের শিক্ষক।এই ধরনের শিক্ষক আজকের যুগে বিরল বলা যায়।শিক্ষক সংগঠনের নেতা অয়ন দত্ত বলেন একজন প্রকৃত শিক্ষকের যেসমস্ত গুণাবলী থাকার কথা বিভুদার ক্ষেত্রে সব কিছুই আছে তার মধ্যে।বিদায়ী শিক্ষক বিভু ভূষণ সাহা বলেন তিনি তার চাকরি জীবন থেকে এই বিদ্যালয় থেকে অবসর নিলেও এই অমৃত লাল প্রাথমিক বিদ্যালয় তার হৃদয়ের আমৃত্যু স্মরনীয় হয়ে থাকবে।বিদায়ী অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে কব্জি ডুবিয়ে খাবারের ব্যাবস্থাও ছিল চোখে পড়ার মত।প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানে ছিল সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাবস্থা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা।