সমাজের পিছিয়ে পরা মানুষ তাদের নিজেদের জীবন জীবিকার স্বার্থেই তৃণমূল দলের সাথেই আছে ও আগামীতেও থাকবে_ড:তাপস মন্ডল রাজ্য সভাপতি এস সি ওবিসি

 

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২৭ ডিসেম্বর:সমাজের পিছিয়ে পরা মানুষরা তাদের জীবন জীবিকার স্বার্থেই তৃণমূল দলের সাথে পূর্বেও ছিল আগামীতেও আরো বেশি বেশি করে তৃণমূল দলে যোগদান বুঝিয়ে দেয় তাদের জীবন জীবিকার স্বার্থেই পিছিয়ে পড়ে থাকা মানুষ আর পিছিয়ে থাকতে চায়না নিজেদের অস্তিত্ব টিকিয়ে থাকার স্বার্থেই।শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত এস সি,ওবিসির তৃণমূলের জেলা সম্মেলন এই কথা বলেন এস সি, ও বি সি র তৃণমূল দলের রাজ্য সভাপতি ড:তাপস মন্ডল।শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতনে তৃণমূল দলের এস সি ও বি সির উত্তর দিনাজপুর জেলা সম্মেলনে রাজ্য সভাপতি বলেন বিজেপি এস আই আর নিয়ে যা করতে চেয়েছে সেটি হচ্ছেনা।এস আই আর হচ্ছে একটি দীর্ঘ মেয়াদী কাজ।

 

এত দ্রুত এই কাজ করার জন্য সারা পশ্চিমবঙ্গের মানুষদের নানা ভাবে হয়রানি করা হচ্ছে।এর ফল হাতে নাতে বিজেপিকে পেতে হবে আগামী বিধান সভা নির্বাচনে। সম্মেলনে উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন বিজেপি বরাবরের মতই এবারেও ধর্মের নামে রাজনীতি শুরু করে দিয়েছে।এই রাজ্যের তৃণমূল দল মানুষের আর্থিক সুরক্ষা কীকরে মানুষদের দেওয়া যাবে সেই রাজনীতি করে থাকে।তাই বিজেপি ধর্মীয় উস্কানি যতই দিক তাতে সাধারন মানুষ কান দেবেনা।উত্তর দিনাজপুর জেলার এস সি ও ভি সি সেলের সভাপতি ভূপতি দেব শর্মা বলেন বিজেপি যত নানান ধরনের ফন্দি আটছেন তাদের দল থেকে তত মানুষ সরে যাচ্ছে।তিনি সম্মেলনে আসা মানুষদের বলেন বিজেপির কোন রকম প্রলোভনে পা না দিয়ে আগামী নির্বাচনে বিজেপিকে এই জেলা থেকে উৎখাত করবার প্রতিজ্ঞা নিয়ে সবাই ঘরে ফেরেন বলে তিনি আহ্বান জানান।সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন,উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য,কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার,জেলা পরিষদ সদস্য রামদেব শাহানি সহ অনেকেই।