৮০ হাজার ৯৮৪ জন ভোটারের নাম বাদ,ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, ২০২৬ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি
মান্না চন্দ,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের তরফ থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, ২০২৬ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করা হলো। আজ মঙ্গলবার বালুরঘাটে জেলাশাসকের কার্যালয়ে আত্রেয়ী সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বালসুব্রমণিয়ান টি। জেলা নির্বাচন দপ্তরের প্রকাশিত নোট অনুযায়ী ৪ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা এই পর্বে মোট ১২ লক্ষ ৫০ হাজার ৫৬৪ জন ভোটারের কাছ থেকে এই এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে যা মোট ভোটারের ৯৩.৯২%।জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মোট মৃতের সংখ্যা ৪৩ হাজার ৩৫৮ জন।

অন্য জায়গায় স্থানান্তরিত অনুপস্থিত অন্যান্য কারণে ফর্ম জমা দেয়নি এরকম ভোটারের সংখ্যা ৩৬ হাজার ৩০৩ জন। ভোটারের নাম একাধিক স্থানে নথিভুক্ত থাকার তথ্য পাওয়া গেছে ১৩২৩ জনের কাছ থেকে। যাদের নাম যাচাই শেষে শুধুমাত্র একটি স্থানে রাখা হবে। সব মিলিয়ে মোট ৮০ হাজার ৯৮৪ জন ভোটারের নাম বাদ গেছে বলে জানা যায়।জেলার ছটি বিধানসভা কেন্দ্রের ই আর ও, এ ই আর ও এবং ১৩৪৩ টি ভোটকেন্দ্রে নিযুক্ত বিএলও দের সম্মিলিত প্রচেষ্টায় এ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি আটটি প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই এসআইআর প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বলে জানানো হয়।খসড়া ভোটার তালিকা ১৬ই ডিসেম্বর ২০২৫ প্রকাশিত হয়েছে। কোন দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ১৬ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারিত হয়েছে।এই সময়ের মধ্যে যোগ্য অথচ বাদ পরা ভোটাররা ফর্ম- ৬ জমা দিয়ে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। জেলা নির্বাচন দপ্তর জানিয়েছে যথাযথ প্রক্রিয়া ও শুনানি ছাড়া কোন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ভোটার তালিকা তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়।
![]()


