কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে গোপাল পূজাকে কেন্দ্র করে গোপাল উৎসব
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,১৭ ডিসেম্বর:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ সাহা পরিবারের বহিঃবাটিতে গোপাল পূজাকে কেন্দ্র করে গোপাল উৎসবের সূচনা হয় বুধবার সকাল থেকেই।কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বিস্কুট ফ্যাক্টরি রোডের গোপাল ভক্ত মহিলার ৬২ টি গোপাল এনে


তাদেরকে কেন্দ্র করে সকাল থেকেই পূজার্চনা শুরু করে।চলে ভজন,কীর্তন সহ গোপাল ভক্ত মহিলাদের নৃত্য। প্রচুর মহিলারা মাথায় তুলসী গাছ নিয়ে অসাধারন নৃত্য পরিবেশন করে। সাহা পরিবারের সুবীর সাহা ও সুব্রত সাহা জানায় গত পাঁচ বছর ধরে তারা পাড়ার সবাইকে নিয়ে এই গোপাল উৎসব করে থাকে।গোপাল উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের মধ্যে পাত পেড়ে প্রসাদ খায়ানোর ব্যাবস্থা করা হয়।


