কালিযগঞ্জে এ টি এম লুটের চেষ্টা ব্যর্থ করায় কালিয়াগঞ্জ থানার দুই সিভিক ভলেন্টিয়ার এস পি কর্তৃক সন্মানিত

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৪ ডিসেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শিমুলতলায় এ টি এম লুটের চেষ্টা ব্যর্থ করায় কালিয়াগঞ্জ থানার দুই সিভিক ভলেন্টিয়ারকে সন্মানিত করলেন রায়গঞ্জের পুলিশ সুপার সোনায়ান কুলদীপ সুরেশ।শনিবার কর্নজোড়ার বগ্রামে অবস্থিত পুলিশ সুপার অফিসে কালিয়াগঞ্জ থানার দুই সিভিক ভলেন্টিয়ার মানব রায় এবং সইদুল মহম্মদকে সম্বর্ধনা দেন রায়গঞ্জের পুলিশ সুপার সোনায়ন কুলদীপ সুরেশ।

 

এই দুই সিভিক ভলেন্টিয়া রের হাতে মানপত্র তুলে দেন রায়গঞ্জের পুলিশ সুপার সোনায়ন কুলদীপ সুরেশ।কালিয়াগঞ্জ এ টি এম লুটের চেষ্টায় এই ঘটনায় কালিয়াগঞ্জ থানার পুলিস ইতিমধ্যেই দুষ্কৃতী দলকে চিহ্নিত করেছে।এই মামলায় উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর থেকে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিস।পরবর্তীতে কালিয়াগঞ্জ থানার পুলিস হরিয়ানার পুলিশের সহযোগিতায় এ টি এম লুটের চেষ্টার ঘটনায় সাথে যুক্ত অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করে এনেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।